Skip to main content

Posts

রক্তের আকাল মেটাতে কুঞ্জপুরে রক্তদান শিবির, রক্তদান ৩৩জন মহিলার

Khejuri Live: খেজুরিতে দুর্গা পুজা কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। খেজুরি-২ ব্লকের কুঞ্জপুর বাসস্টপ দুর্গোৎসব কমিটির উদ্যোগে রক্তের আকাল মেটাতে রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হল।  কুঞ্জপুরে ক্লাব গৃহে এদিনের শিবিরে রক্তদান করেন ৭৬জন রক্তদাতা। ৭৬জন রক্তদাতার মধ্যে ৩৩জন মহিলা রক্তদান করে নজির সৃষ্টি করেছেন। করোনা আবহে গৃহবধূর রক্তদানে খুশি উপস্থিত অতিথি ও ক্লাব কর্তারা। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা হাসপাতালের সহযোগিতায় শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন খেজুরির বিধায়ক রনজিত মন্ডল, খেজুরির প্রাক্তন বিধায়ক তথ গবেষক রামচন্দ্র মন্ডল, খেজুরি কলেজের প্রিন্সিপাল অসীম মান্না, জেলাপরিষদ সদস্য উত্তম বারিক, শিল্যাবেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার স্মৃতিরঞ্জন পাত্র প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট প্রাক্তন শিক্ষক সুমননারায়ন বাকরা। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবকর্তা তমালতরু পন্ডা।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় কৃতী খেজুরির রেনেসাঁ

Khejuri Live: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিশেষ স্থান লাভ করলেন খেজুরি-১ ব্লকের কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্রী রেনেসাঁ বিশ্বাস। সারাদেশের প্রতিযোগীদের সাথে পাল্লা দিয়ে বিশেষ স্থান দখল করেছে রেনেসাঁ। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে অনলাইনে শংসাপত্র পেয়েছে রেনেসাঁ। বড় প্রাপ্তি, জীবনে চলার পথ প্রশস্থ রেনেসাঁর বললেন কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের শিক্ষকগণ।

ক্যান্সার আক্রান্ত যুবকের পাশে দাঁড়াল খেজুরির উজান ওয়েলফেয়ার ট্রাস্ট

Khejuri Live: মারনরোগ ক্যান্সারে আক্রান্ত খেজুরি-২ ব্লকের শ্যামপুর জালপাইর বাসিন্দা মানিক দাস।  মারনরোগ থেকে ছেলেকে মুক্ত করতে চিকিৎসা করার মতো সামর্থ্য নেই বৃদ্ধ পিতা ননীগোপাল বাবুর। অর্থ সঙ্কটে ভুগছেন তিনি। বিষয়টি জানবার পরই খেজুরির স্বেচ্ছাসেবী সংগঠন উজান ওয়েলফেয়ার ট্রাস্ট ননীগোপাল বাবুর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি নেন। সদস্য,সদস্যাদের থেকে চাঁদা তুলে চিকিৎসার জন্য ননীগোপাল বাবুর হাতে অর্থ তুলে দেয় উজান পরিবার।

তৃণমূল দুর্ণীতি করছে, বিডিওকে ডেপুটেশন বিজেপির

Khejuri Live: তৃণমূল দুর্ণীতি করছে, দুর্ণীতি রুখতে বিডিওকে ডেপুটেশন দিলেন খেজুরি-১ ব্লকের বিজেপি নেতা-কর্মীরা।  সোমবার সকালে মিছিলের মাধ্যমে বিজেপি নেতা-কর্মীরা খেজুরি-১ ব্লকের বিডিও তীর্থঙ্কর রায়কে ডেপুটেশন দেন। খেজুরি-১ পূর্ব মন্ডল বিজেপি  সভাপতি সুমন দাস বলেন, আমফান ঝড়ের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি, রেশন দুর্নীতি সাথে আইবিএস প্রকল্পের চারাগাছ বন্টনেও দুর্নীতি করছে তৃণমূল। করোনাকালে পরিযায়ী শ্রমিকদের প্রাপ্য চালের ক্ষেত্রেও দুর্ণীতি করতে ছাড়ছে না তৃণমূল। আমরা বিডিওর কাছে বিষয়গুলোর ওপর নজর দেওয়ার আর্জি করলাম। বিডিও প্রকৃত প্রাপকরা যাতে পায় সেবিষয়ে কড়া নজর রাখবেন বলে জানিয়েছেন। 

১৯৪২শের ২৮শে সেপ্টেম্বর, খেজুরী থানা দখলের ৭৯বছর

Khejuri Live: খেজুরী ইতিহাস সংরক্ষণ সমিতির উদ্যোগে ও ব্যবস্থাপনায় জনকা বাজারের মধ্যস্থলে খেজুরী থানা প্রাঙ্গণে এক ভাবগম্ভীর পরিবেশে ইং ১৯৪২ খ্রীষ্টাব্দের ২৮ সেপ্টেম্বর স্বাধীনতা সংগ্ৰামীদের দ্বারা খেজুরী থানাসহ সরকারী ভবনগুলি দখল ও ধ্বংসসাধনের ৭৯ তম বর্ষ উদযাপিত হলো।  বর্তমান পরিস্থিতেতে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরে এই গুরুত্বপূর্ণ দিনটি উদযাপিত হলো খেজুরী ইতিহাস সংরক্ষণ সমিতির সদস্য , স্থানীয় জনকা বাজারের ব্যবসায়ীদের উপস্থিতিতে। খেজুরী থানার প্রবেশপথে ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও পতাকাকে সম্মান জানিয়ে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন খেজুরী থানা আক্রমণে তৎকালীন অন্যতম সক্রিয় সদস্য বিপ্লবী  প্রয়াত ভোলানাথ কামিলার সহধর্মিণী সুশীলা কামিলা । উপস্থিত ছিলেন আয়োজক সংস্থার সভাপতি শান্তিরাম দাস, ড. রামচন্দ্র মন্ডল, ড. প্রবালকান্তি হাজরা,স্বপন কুমার মন্ডল, শ্যামল বাকরা, সমুদ্ভব দাস, সুদর্শন সেন, জয়দেব মাইতি,দূর্গা দাস প্রমুখেরা। উপস্থিত ব্যক্তিরা ভারত ছাড়ো আন্দোলন পর্বে জাতীয় কংগ্ৰেস কমিটির সিদ্ধান্ত মতো সারা ভারতে একসঙ্গে...

খেজুরিতে করোনা যোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠান বিস্তারিত পড়ুন

Khejuri Live: করোনা যোদ্ধাদের সম্বর্ধনা দিলেন নিজকসবা পঞ্চায়েত। রবিবার বশিল্ল্যাবেড়িয়া ব্লক গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে নিজকসবা অঞ্চল কমিটির পক্ষে করোনা যুদ্ধের সৈনিকদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রাণকৃষ্ণ দাস, প্রধান অতিথি সমাজসেবী দেবাশীষ দাস,বিশেষ বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক রনজিত মন্ডল, সভাপতি অসীম মন্ডল, কর্মাধ্যক্ষ দেবকুমার মন্ডল, জনকা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ নির্বাচিত প্রতিনিধি ও শুভানুধ্যায়ী বৃন্দ।  উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, শিক্ষক সমুদ্ভব দাশ । অনুষ্ঠানে করোনা যুদ্ধের সৈনিক হিসাবে সম্মানীয় ডাক্তার,নার্স, স্বাস্থ্যকর্মী ,আশা কর্মী ও সহযোগী বন্ধুদের সেইসঙ্গে করোনা যুদ্ধের সৈনিক পুলিশ অফিসার সহ কনস্টেবল ,সিভিক ভলেন্টিয়ার ও করোনা যোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হয় ।উক্ত অনুষ্ঠানে করোনা যোদ্ধা হিসেবে যারা ইহলোক ত্যাগ করেছেন তাদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা জানানো হয় । বর্তমান বিশ্বব্যাপী ,দেশব্যাপী, রাজ্যব্যাপী ও আমাদের জেলাব্যাপী মাননীয় মন্...

বরোজ খেয়া ও মাঝি সুভাষ পড়্যা- লিখলেন সমরেশ সুবোধ পড়্যা

বরোজ খেয়া ও মাঝি  সুভাষ পড়্যা- লিখলেন সমরেশ সুবোধ পড়্যা Khejuri Live: দীর্ঘ ৬৫ বছর ধরে নিরন্তর খেয়া পারাপার করে - দৈনিক তিন শতাধিক মানুষজনের সেবাদান করে চলেছেন; সকলের প্রিয় "বরোজ গাঙ" এর মাঝি সুভাষচন্দ্র পড়্যা মহোদয়৷ অনেকের সঙ্গে কথা বলে জানলাম; সকলেই একবাক্যে বললেন; উনি একটু বকাঝকা করেন বটে কিন্তু জলে- ঝড়ে উনিই সবার পাশে থাকেন, অনবরত সেবা করে চলেছেন, এলাকার হাজার হাজার মানুষের৷ বরোজ, কায়েমগেড়িয়া, শিমূলবাড়ি, পাঁউশী, বিজয়নগর, অনলবেড়িয়া, ভসলাগেড়িয়া, কলমিচ্ছাবাড়, ইচ্ছাবাড়ি, কালীরবাজার, অর্জুননগর প্রভৃতি বিশাল জনবসতিপূর্ণ গ্রামীণ এলাকার বিপুল মানুষের খেয়া পারাপারে প্রকৃতির সঙ্গে লড়াই করে জ্বর-জাড়িতেও উনি সেবাদান করে চলেছেন, রদ্দ করেন নি কোনও দিন৷ এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি - বরোজ খালের উপর একটি ব্রীজ হোক৷ স্থানীয় সাংসদ শিশির কুমার অধিকারী মহোদয়ের পরিকল্পনায় হেঁড়িয়া হতে বরোজ পর্যন্ত সম্প্রতি পাকা রাস্তা হয়েছে৷ দীর্ঘদিন পরে ওই এলাকার মানুষের স্বপ্ন বাস্তব হতে দেখে ব্রীজ এর স্বপ্নের কথা পুনরায় বলা শুরু করেছেন৷ হেঁড়িয়া থেকে কোলকাতার দূরত্ব প্রায় ১২৫...