Khejuri Live: খেজুরিতে দুর্গা পুজা কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল। খেজুরি-২ ব্লকের কুঞ্জপুর বাসস্টপ দুর্গোৎসব কমিটির উদ্যোগে রক্তের আকাল মেটাতে রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হল। কুঞ্জপুরে ক্লাব গৃহে এদিনের শিবিরে রক্তদান করেন ৭৬জন রক্তদাতা। ৭৬জন রক্তদাতার মধ্যে ৩৩জন মহিলা রক্তদান করে নজির সৃষ্টি করেছেন। করোনা আবহে গৃহবধূর রক্তদানে খুশি উপস্থিত অতিথি ও ক্লাব কর্তারা। নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা হাসপাতালের সহযোগিতায় শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন খেজুরির বিধায়ক রনজিত মন্ডল, খেজুরির প্রাক্তন বিধায়ক তথ গবেষক রামচন্দ্র মন্ডল, খেজুরি কলেজের প্রিন্সিপাল অসীম মান্না, জেলাপরিষদ সদস্য উত্তম বারিক, শিল্যাবেড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার স্মৃতিরঞ্জন পাত্র প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট প্রাক্তন শিক্ষক সুমননারায়ন বাকরা। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবকর্তা তমালতরু পন্ডা।
পরিবেশ, সংস্কৃতি, খেলাধূলা থেকে রাজনীতি। অবিরাম ঘটে চলা ঘটনার উপস্থাপক। blogger news, Khejuri Live, youtube, facebook news