Skip to main content

Posts

খেজুরিতে শুভেন্দু অধিকারীর নামে মহাযজ্ঞ

খেজুরিতে শুভেন্দু অধিকারীর নামে মহাযজ্ঞ  Khejuri Live:  আজ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৩তম আবির্ভাব দিবস। কোভিড সতর্কতায় দুরত্ব বজায় রেখে দিনটি পালন করলেন খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রমের কর্তৃপক্ষ। পাশাপাশি রাজ্যের জনপ্রিয় মন্ত্রী শুভেন্দু অধিকারীর মঙ্গলকামনায় মহাযজ্ঞ করলেন খেজুরি বন্দর সৎসঙ্গ আশ্রম কর্তৃপক্ষ। জেলায় জেলায় শুভেন্দুবাবুর অ-গুনতি অনুগামী। তবে লকডাউন শুরুর পর তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনায় কোথাও মহাযজ্ঞ হয়েছে বলে শোনা যায়নি। প্রতিনিয়ত রাজনৈতিক ডামাডোলে শুভেন্দু অধিকারীর নামে অনেক কথা উঠছে। কিন্তু শুভেন্দু অধিকারী মানবতার পূজারী।   লকডাউনজুড়ে এবং আমফানের পরে তিনি রাজ্যের লক্ষ লক্ষ দুঃস্থের সেবা করেছেন। রাজনৈতিক চরিত্রের আড়ালে তিনি বহু মানুষের পাশে রয়েছেন। সর্বদা হাঁসিমুখে রাজ্যবাসীর দুঃখে হাত বাড়িয়ে রেখেছেন।তাই মন্ত্রীর মঙ্গলকামনায় মহাযজ্ঞ করলেন আশ্রম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার আশ্রমের মাঠে শুভেন্দুবাবুর নামে যজ্ঞ করলেন একাধিক পুরোহিত। আশ্রম অধ্যক্ষ দীপঙ্কর মন্ডল জানিয়েছেন, "শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৩ তম আবির্ভাব দিবস উপলক্ষে হাতেগোনা কয়েকজন সৎস...

বিজেপিতে যোগদান করলেন খেজুরির ১০০যুবক।

বিজেপিতে যোগদান করলেন খেজুরির সংখ্যালঘু সম্প্রদায়ের ১০০যুবক।  Khejuri Live: রাজ্য রাজনীতিতে বিরোধীরা যখন সাম্প্রদায়িক দল হিসেবে বিজেপিকে আক্রমন করছে তখনই সংখ্যালঘু যুবকের হাতে বিজেপির পতাকা তুলে দিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক কামাল হোসেন খান। বৃহস্পতিবার খেজুরি-১ পূর্ব মণ্ডলে আনুষ্ঠানিকভাবে ১০০ জন সংখ্যালঘু যুবকের হাতে দলীয় পতাকা তুলে দলে স্বাগত জানান কামাল হোসেন খান ও পূর্ব মন্ডল সভাপতি সুমন দাস। কামাল হোসেন খান বলেন, বিজেপিকে আটকানোর চেষ্টা চালাচ্ছে তৃণমূল সরকার। বিজেপিকে রুখতে পুলিশ ও হার্মাদদের কাজে লাগাচ্ছে। বিজেপি সুন্দর ভারত গড়বার লক্ষে এগিয়ে চলেছে। এখানে কোনও সম্প্রদায় বঞ্চিত থাকবে না। সকলকে সাথে নিয়েই ভারতীয় জনতা পার্টি এগোবে। রাজ্য তথা জেলাজুড়ে বিজেপি নেতা কর্মীদের ফাঁসানো হচ্ছে। আমাদের পার্টি কর্মীকে খুন করেছে তৃণমূল তার প্রতিবাদে আমরা প্রতিবাদ করায় আমাদের পুলিশ গ্রেফতার করে সারারাত থানায় বসিয়ে রাখল। সকালে কোর্ট থেকে বেল করিয়ে ছাড় পেলাম। আমরা এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।

একটা শাড়ি! ভিজে গেলেও পরতে হয়- কষ্ট করেই চলছে বললেন খেজুরির মৎস্যজীবী মহিলা। সাহায্যের হাত বিধায়কের

Khejuri Live:  দুটো শাড়ির একটা ছেঁড়া, একটা শাড়ি একটু ভালো আছে। বর্ষাকালে ভালো শাড়িটা ভিজে গেলেই সমস্যা। কখনও ভিজে কাপড়টাই পরে দিন কাটাতে হচ্ছে। অভাবের সংসার, মাছ ধরতে যাওয়া তো এখন নিষেধ। যেটুকু ইনকাম হয় তা দিয়ে কোনওরকম সংসারটা চলছে। শাড়ি কিনবার পয়সা কোথায়? খেজুরির এক মৎস্যজীবী মহিলা দুঃখের সাথে জানালেন বাস্তব জীবনের কথা। বিপর্যয়টা শুরু হয়েছিল মার্চ মাসের শেষ থেকে। করোনা সংক্রমণ তখন শুরু হয়েছে। আর লকডাউনও। তখনও সব ঠিকঠাক ছিল। নতুন করে এল আমফান ঘুর্ণিঝড়। ধ্বংস করে দিয়েছিল সবকিছু। তখন থেকে সাময়িক বন্ধ হয়েছিল সমুদ্রে যাওয়া, বন্ধ হয়েছিল মৎস্য আহরণ। তারপর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়নি বারে বারে নিম্নচাপের ফলে সমুদ্রে যাওয়া যায়নি। অসময়ের দিনে পাশে দাঁড়িয়েছেন বহু স্বেচ্ছাসেবী সংস্থা। খাদ্যসামগ্রী থেকে বস্ত্র, শিশুদের জন্য পাণীয় দুধ দিয়েছেন তাঁরা। প্রসঙ্গত খেজুরি-২ ব্লকের নিজকসবা মৎস্য খটি পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন খেজুরির বিধায়ক। খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। সোমবার সকালে খেজুরি-২ ব্লকের নিজকশবা মৎস্যখটিতে বস্ত্রদান কর্মসূচী করলেন বিধায়ক। খটি এলাকার ২০০জন  মহিলা মৎস্যজীবীকে বস্...

খেজুরির ঠাকুরনগরে এসেছিলেন ক্ষুদিরাম বসু, ইতিহাস ধরে রাখতে মূর্তি প্রতিষ্টার আর্জি

সুদর্শন সেন Khejuri Live: আজ বাংলার প্রথম শহীদ, অগ্নিযুগের অগ্নি শিশু ক্ষুদিরামের আত্মোৎসর্গ দিবস। এই দিনটির তাৎপর্য আমাদের সকলেরই জানা। মেদিনীপুরের এই অকুতোভয় কিশোর বিপ্লবী তাঁর আত্মোৎসর্গের মধ্য দিয়ে তৎকালীন সারা বাংলায় স্বাধীনতাকামী মানুষের মনে  স্বাধীনতার জন্য আত্মোৎসর্গের যে প্রেরনা যুগিয়ে ছিলেন -- তাঁর মূল্যায়ন বোধহয় আজও সঠিকভাবে হয় নি। আসলে অগ্নিযুগের এই বিপ্লবীদের দীর্ঘদিন ধরে সশস্ত্র বিপ্লবী বলে যোগ্য সন্মান দেওয়া হয় নি। ১৯৪৭ খ্রীষ্টাব্দের ১৫ ই আগষ্টের পূর্বে ক্ষুদিরামের নাম উচ্চারণ করাও দেশদ্রোহিতা বলে গন্য করা হতো। বিপ্লবের যে মহান আদর্শ ক্ষুদিরাম তৎকালীন পরাধীন ভারতবাসীর মনে চারিয়ে দিতে পেরেছিলেন সেই আদর্শ পরবর্তী বছরগুলিতে হাজার হাজার বিপ্লবীকে নির্ভয়ে স্বদেশ প্রেমের মন্ত্রে দীক্ষিত হতে প্রেরণা যুগিয়েছিল। তাই তাঁর ত্যাগ, দেশের জন্য আত্ম বলিদানের ঘটনা কখনও মলিন হবার নয়।      আমরা খেজুরীবাসী হিসেবে গর্ববোধ করতে পারি একারনেই যে এই খেজুরীর মাটিতেও তাঁর পবিত্র পদরজ মিশে আছে। ইংরেজী ১৯০৭ খ্রীষ্টাব্দের মার্চ মাসে দোলপূর্নিমার সময়  খেজুরীর ঠাক...

খেজুরিজুড়ে ক্ষুদিরামের আত্মোৎসর্গ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

Khejuri Live  : বাংলার প্রথম শহীদ কিশোর বিপ্লবী ক্ষুদিরামের ১১৩ তম আত্মোৎসর্গ দিবসটি আজ খেজুরি বিদ্যাপীঠ চৌরঙ্গী বাসস্ট্যান্ডে  সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক পরে পালন করলেন মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরি আঞ্চলিক ইউনিটের সদস্যগণ। ভাবগম্ভীর এই সভায় প্রথমে ধূপ জ্বেলে, ক্ষুদিরামের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত আয়োজক কমিটি'র সদস্যগণ। এরপর সভায়  সংক্ষিপ্তভাবে বাংলার প্রথম শহীদ , মেদিনীপুরের বীর বিপ্লবী ক্ষুদিরামের জীবন ও ভারতের সশস্ত্র স্বাধীনতা সংগ্ৰামে  তাঁর মহান ভূমিকার কথা তুলে ধরেন মেদিনীপুর সমন্বয় সংস্থার খেজুরী আঞ্চলিক ইউনিটের সভাপতি ও খেজুরীর প্রাক্তন বিধায়ক ড. রামচন্দ্র মন্ডল, সম্পাদক সুমন নারায়ন বাকরা, সহ সম্পাদক সুদর্শন সেন, সদস্য কুন্তলকান্তি মন্ডল ।  এছাড়াও, এই সভায় উপস্থিত ছিলেন শিশির দাস, প্রশান্ত মন্ডল প্রমুখ। পাশাপাশি পূর্বচড়া নেতাজি পাঠচক্র, কলাগেছিয়া প্রগতি পরিষদ, কলাগেছিয়ায় উজান ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য, সদস্যাগণ ১১ই আগস্ট উদযাপন করেন।       

Big Breaking.... করোনার থাবা খেজুরি থানায়, আক্রান্ত পুলিশ কর্মী

Khejuri Live: করোনায় আক্রান্ত হলেন পুলিশ কর্মী। খেজুরি থানার সকল পুলিশ কর্মীর সোয়াব টেস্ট করা হয়েছিল। এক পুলিশ কর্মীর করলনা পজিটিভ রিপোর্ট এসেছে। তালপাটি ঘাট কোষ্টাল থানার ওসি, পুলিশ কর্মীরা করোনায় আক্রান্ত হওয়ার খবরের পরই নতুন করে খেজুরি থানায় এক পুলিশ কর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। প্রশাসনের তরফে থানা সহ থানা এলাকা স্যানিটাইজ করা হবে বলে জানা গিয়েছে। ওসি, বিডিও খেজুরির মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। আতঙ্কের কোনও কারন নেই। সতর্কতা অবলম্বন করলে করেনা সংক্রমন এড়ানো যাবে।

পেটুয়াঘাটে ট্রলারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ২টি ট্রলার

Khejuri Live:  রান্নার সময় ফেটে যায় গ্যাস সিলিন্ডার। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। আগুনে পুড়ে যায় পাশে দাঁড়িয়ে থাকা ট্রলারও। তবে স্বস্তির খবর ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পেটুয়াঘাটে। অন্যদিনের মতোই শনিবার পেটুয়াঘাট ২নম্বর জেটিতে পাশাপাশি দাঁড়িয়ে ছিল গোটা দশেক ট্রলার। রাত তখন ৮টা, মা বিপত্তারিনী ট্রলারে কর্মরত মৎস্যজীবীদের জন্য খাওয়ার তৈরির তৎপরতা পুজারির।   ট্রলারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার ফেটে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ট্রলারের ভিতরে থাকা সকলে পাশের জেটিতে লাফিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।পাশে দাঁড়িয়ে থাকা মা ভবতারিণী নামক ট্রলারে আগুন ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা  ও মৎস্যজীবীরা  আগুন নেভানোর কাজ শুরু করার প্রায় দেড় ঘন্টা পরে আগুন নেভে। ঘটনাস্থলে জুনপুট কোস্টাল থানার পুলিশ ও কাঁথি দমকল বাহিনী পৌঁছেছেন।