Khejuri Live: খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতির উদ্যোগে বিশ্ব ডাকঘর দিবস পালিত হলো বুধবার হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশনে। বৈকালিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতির সদস্য/ সদস্যারা ছাড়াও খেজুরীর বিশিষ্ট ব্যক্তিগণ। উপস্থিত সকলে এদিন তাঁদের আলোচনায় বিশ্ব ডাকঘর দিবস দিনটি উদযাপনের গুরুত্ব, ভারত ও বিশ্বে ডাক ব্যবস্থার সূচনা ও তার বিস্তৃতির ইতিহাস, আধুনিক ভারতীয় ডাক ব্যবস্থা, আধুনিক ভারতে জনসাধারণের জন্য চালু হওয়া খেজুরীর প্রথম ডাক ও তার ঘরের সংরক্ষণের গুরুত্ব ইত্যাদি তুলে ধরেন। খেজুরীর ঐতিহাসিক ডাকঘরটিকে এদিন অবিলম্বে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন কর্তৃক হেরিটেজ সৌধ ঘোষণা ও সংরক্ষনসহ পোস্ট্যাল মিউজিয়াম স্থাপনের দাবী জানান উপস্থিত সকলে। আলোচনায় অংশগ্ৰহণ করেন খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতির সহ: সম্পাদকদ্বয় সুমন নারায়ন বাকরা ও সুদর্শন সেন, ড. বিষ্ণুপদ জানা, শক্তিপ্রসাদ জানা, অরিন্দম মাইতি,সমরেশ সুবোধ পড়্যা,মহামায়া গোল প্রমুখ।
Khejuri Live নিজস্ব সংবাদদাতা, খেজুরী: বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক শিবশঙ্কর মাইতি। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দীর্ঘ প্রায় একদিনের তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী এলাকার অজয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয়া গ্রামের বাসিন্দা রবিন মাইতির ছেলে শিবশঙ্কর মাইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অজয়া অন্নদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির সময় বিদ্যালয়ের পুকুরঘাটে শিবশঙ্করের জুতো, গামছা ও সাবান পড়ে থাকতে দেখা যায়। এরপরই আশঙ্কা করা হয়, তিনি পুকুরের জলে তলিয়ে গিয়েছেন। এলাকার বাসিন্দারা দুপুর থেকেই পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পাশাপাশি মেশিন বসিয়ে পুকুরের জল কমানোর কাজও শুরু হয়। কিন্তু রাত ৭টা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর দেওয়া হলে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে এনডিআরএফের ডুবুরি...

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com