Khejuri Live: বিশ্ববন্দিত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ১০২ তম জন্মদিবসটি যথাযথ মর্যাদায় পালিত হলো খেজুরীর বিদ্যাপীঠ বাসস্ট্যান্ডে।
খেজুরী সিনে সার্কেলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বহুমুখী প্রতিভার অধিকারী সত্যজিৎ রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত সকলে সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জীবন ও ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন তাঁদের বক্তব্যে। ড. রামচন্দ্র মন্ডল, সুমন নারায়ন বাকরা, সুদর্শন সেন প্রমুখ আলোচনায় অংশগ্ৰহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন শঙ্কর মন্ডল, সুমন মাইতি, রাজু পাত্র, শুভাশীষ দাস, বলরাম মান্না প্রমুখ। উল্লেখ্য, ২০১৯ এ প্রতিষ্ঠিত খেজুরী সিনে সার্কেল খেজুরীতে প্রথম স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করেছিল।

Comments
Post a Comment
Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com