খেজুরি-১ও -২ ব্লকের এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের নিয়ে বামফ্রন্টের পক্ষ থেকে সভা হয় আজ সকালে খেজুরির কুঞ্জপুরে এবং বিকেলে হেড়িয়ায় বেসরকারি সভাগৃহে। দুটি সভাতেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যাপক উৎসাহ , উদ্দীপনা ও উপস্থিতি লক্ষ্য করা যায়। এবারের প্রার্থী চয়নের ক্ষেত্রে চমক হচ্ছে ৮০ শতাংশ নতুন প্রার্থী, ৭৫ শতাংশ যুব-মহিলা প্রার্থী। উচ্চ শিক্ষিত যুবক যুবতী থেকে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আগ্রহ দেখা গেছে। শহীদের রক্তে ভেজা খেজুরীতে শ্রেনী আন্দোলন শক্তিশালী করতে, খেটে খাওয়া সাধারণ মানুষের রাজ্য প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বিজেপি ও তৃণমূলকে হারিয়ে জনগণের পঞ্চায়েত গড়ে তুলতে এবারের লড়াইতে সবাই অঙ্গীকারবদ্ধ। তৃণমূল, বিজেপির রক্ত চক্ষুকে উপেক্ষা করে -বহু বাধা, হুমকি, অত্যাচার অগ্রাহ্য করে খেজুরীর মানুষ আবার জোট বেঁধেছে লড়াইয়ের জন্য। খেজুরি -২ ব্লক এলাকার কুঞ্জপুরে সভায় সভাপতিত্ব করেন স্বদেশ মাইতি। এবং খেজুরি-১ ব্সলকের হেঁড়িয়ায় সভায় সভাপতিত্ব করেন সুভাষ দাস। দুটি সভাতে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব হ...
পরিবেশ, সংস্কৃতি, খেলাধূলা থেকে রাজনীতি। অবিরাম ঘটে চলা ঘটনার উপস্থাপক। blogger news, Khejuri Live, youtube, facebook news