Khejuri Live: রবীন্দ্রচর্চা প্রসারে উজান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খেজুরিতে অনুষ্ঠিত হলো রবির আলো শীর্ষক এক বৈকালিক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান l রবীন্দ্রনাথ কত সহজভাবে সমাজের সব ক্ষেত্রে বিচরন করেছেন এবং সর্ব সাধারণের প্রতিমুহূর্তের সঙ্গী হয়ে উঠেছেন তাই উঠে আসে এই আলোচনায় l প্রসঙ্গক্রমে উঠে আসে রবি ঠাকুরের শিলাইদহে থাকাকালীন সড়ক, হাসপাতাল নির্মাণ ও কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের চিন্তা ভাবনা l ছোটবেলায় চাকরদের তত্ত্বাবধানে থাকা দিনগুলোর বর্ণনা শিশু ও কিশোরদের আকৃষ্ট করেছে l আলোচক হিসেবে উপস্থিত কৃষি বিজ্ঞানী ছিলেন ড. রামচন্দ্র মন্ডল,প্রধান শিক্ষক বিষ্ণুপদ জানা, প্রাক্তন প্রধান শিক্ষক শান্তিরাম দাস,কবি জয়দেব মাইতি,কবি ভোলানাথ পাল, শিক্ষক অনিমেষ মন্ডল, শিক্ষক দীপঙ্কর গিরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র সৌম্যদীপ দাস প্রমুখ l প্রায় ৫০ জন শিশু কিশোর নাচ, গান, আবৃত্তির মাধ্যমে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানায় l রবি ঠাকুরকে কেন্দ্র করে এলাকায় এহেন প্রথম অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শিশু কিশোর ও পল্লীবাসীর উল্লেখযোগ্য উদসাহ ছিল l সংস্থার সম্পাদক সুদীপ মন্ডল জানিয়েছেন সভ্যতা যত অগ...
পরিবেশ, সংস্কৃতি, খেলাধূলা থেকে রাজনীতি। অবিরাম ঘটে চলা ঘটনার উপস্থাপক। blogger news, Khejuri Live, youtube, facebook news