Skip to main content

Posts

রবীন্দ্রচর্চা প্রসারে উজান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগ "রবির আলো"

Khejuri Live: রবীন্দ্রচর্চা প্রসারে উজান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে খেজুরিতে অনুষ্ঠিত হলো রবির আলো শীর্ষক এক বৈকালিক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান l রবীন্দ্রনাথ কত সহজভাবে সমাজের সব ক্ষেত্রে বিচরন করেছেন এবং সর্ব সাধারণের প্রতিমুহূর্তের সঙ্গী হয়ে উঠেছেন তাই উঠে আসে এই আলোচনায় l প্রসঙ্গক্রমে উঠে আসে রবি ঠাকুরের শিলাইদহে থাকাকালীন সড়ক, হাসপাতাল নির্মাণ ও কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের চিন্তা ভাবনা l ছোটবেলায় চাকরদের তত্ত্বাবধানে থাকা দিনগুলোর বর্ণনা শিশু ও কিশোরদের আকৃষ্ট করেছে l  আলোচক হিসেবে উপস্থিত কৃষি বিজ্ঞানী ছিলেন ড. রামচন্দ্র মন্ডল,প্রধান শিক্ষক বিষ্ণুপদ জানা, প্রাক্তন প্রধান শিক্ষক শান্তিরাম দাস,কবি জয়দেব মাইতি,কবি ভোলানাথ পাল, শিক্ষক অনিমেষ মন্ডল, শিক্ষক দীপঙ্কর গিরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র সৌম্যদীপ দাস প্রমুখ l প্রায় ৫০ জন শিশু কিশোর নাচ, গান, আবৃত্তির মাধ্যমে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানায় l রবি ঠাকুরকে কেন্দ্র করে এলাকায় এহেন প্রথম অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শিশু কিশোর ও পল্লীবাসীর উল্লেখযোগ্য উদসাহ ছিল l সংস্থার সম্পাদক সুদীপ মন্ডল জানিয়েছেন সভ্যতা যত অগ...

খেজুরিজুড়ে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। বিদ্যালয়, স্বেচ্ছাসেবী সংস্থার কবি প্রণাম রইল চিত্র

Khejuri Live: খেজুরিজুড়ে সাড়ম্বরে পালিত হল রবীন্দ্র জয়ন্তী। ১৬১তম জন্মদিবসে স্মরণে রবীন্দ্রনাথ। অজয়া সর্বোদয় শিশু শিক্ষা মন্দিরে কবিগুরু স্মরণ  হেঁড়িয়া রাধাকান্ত স্মৃতি আদর্শ বিদ্যালয়ে কবিগুরু স্মরণ অনুষ্ঠান হলুদবাড়ি আঁধারে আলো স্বেচ্ছাসেবী সংস্থার কবি প্রণাম হেঁড়িয়া নবধারা ট্রাস্টের উদ্যোগে অন্তরে রবীন্দ্রনাথ শীর্ষক কবি প্রণাম কলাগেছিয়া প্রগতি নার্সারী বিদ্যালয়ের কবি প্রণাম "অনুপৃথিবী" আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠান পূর্বচড়া নেতাজি পাঠচক্র ও যদি জানতে পত্রিকা আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠান ভাঙনমারি জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে কবি স্মরণ 

খেজুরিতে শুরু হল চিত্রকলা-ভস্কর্য ও আলোকচিত্র প্রদর্শনী

Khejuri Live: অণুপৃথিবী আয়োজিত ২য় বর্ষ "চিত্রকলা-ভস্কর্য ও আলোকচিত্র প্রদর্শনীর "শুভ উদ্বোধন হল। খেজুরির তল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন মেদিনী কলা কুঞ্জ আর্ট স্কুল ও গ্যালারীতে প্রদর্শনী চলবে ১৪ই মে পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্বভারতী ভাস্কর্য বিভাগের সহকারী অধ্যাপক কমল ধর। নয়জন শিল্পী অভিষেক আচার্য, সুব্রত গুহ,সুমন চাটার্জী,অনিন্দ্য সেন,স্বপন বেরা,সৌরভ আচারিয়া,সুরজিত অধিকারী, লাবনী বর্মন, তারাশঙ্কর শীটগনের  চিত্র -ভাস্কর্য আলোকচিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হল।উপস্থিত ছিলেন ড. প্রবাল কান্তি হাজারা,ডঃবিষ্ণুপদ জানা,স্বপন কুমার মন্ডল,জয়দেব মাইতি,বিহারি লাল সেন,সুদর্শন সেন,সুমন নারায়ণ  বাকরা,ভোলানা পাল,অরিন্দম মাইতি,দেবাঞ্জন গুচ্ছাইত,সোমনাথ ভূঞা, সুব্রত মাইতি,জগন্নাথ দাস,সমরেশ সুবোধ পড়িয়া,পার্থ প্রতীম নায়ক ও বিশিষ্ট জনেরা।  সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবাশীষ জানা।অণুপৃথিবীর সম্পাদক ধীরেন্দ্রনাথ প্রধান সবাইকে ধন্যবাদ ঞ্জাপন করেন।

খেজুরীতে বিশ্ব ডাকঘর দিবস উদযাপন

Khejuri Live: খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতির উদ্যোগে বিশ্ব ডাকঘর দিবস পালিত হলো বুধবার  হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশনে। বৈকালিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতির সদস্য/ সদস্যারা ছাড়াও খেজুরীর বিশিষ্ট ব্যক্তিগণ। উপস্থিত সকলে এদিন তাঁদের আলোচনায় বিশ্ব ডাকঘর দিবস দিনটি উদযাপনের গুরুত্ব, ভারত ও বিশ্বে ডাক ব্যবস্থার সূচনা ও তার বিস্তৃতির ইতিহাস, আধুনিক ভারতীয় ডাক ব্যবস্থা, আধুনিক ভারতে জনসাধারণের জন্য চালু হওয়া  খেজুরীর প্রথম ডাক ও তার ঘরের সংরক্ষণের গুরুত্ব ইত্যাদি তুলে ধরেন। খেজুরীর ঐতিহাসিক ডাকঘরটিকে এদিন অবিলম্বে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন কর্তৃক হেরিটেজ সৌধ ঘোষণা ও সংরক্ষনসহ পোস্ট্যাল মিউজিয়াম স্থাপনের দাবী জানান উপস্থিত সকলে। আলোচনায় অংশগ্ৰহণ করেন খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতির সহ: সম্পাদকদ্বয় সুমন নারায়ন বাকরা ও সুদর্শন সেন, ড. বিষ্ণুপদ জানা, শক্তিপ্রসাদ জানা, অরিন্দম মাইতি,সমরেশ সুবোধ পড়্যা,মহামায়া গোল প্রমুখ।

ভোট পরবর্তী সময়ে হিংসা ছড়ানো ও বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার খেজুরির বিজেপি নেতা

ভোট পরবর্তী সময়ে হিংসা ছড়ানো ও বোমাবাজির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার খেজুরির বিজেপি নেতা।

খেজুরীতে সত্যজিৎ রায়ের জন্মদিন উদযাপন

Khejuri Live: বিশ্ববন্দিত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ১০২ তম জন্মদিবসটি যথাযথ মর্যাদায় পালিত হলো খেজুরীর বিদ্যাপীঠ বাসস্ট্যান্ডে।  খেজুরী সিনে সার্কেলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বহুমুখী প্রতিভার অধিকারী সত্যজিৎ রায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত সকলে সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর জীবন ও ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন তাঁদের বক্তব্যে। ড. রামচন্দ্র মন্ডল, সুমন নারায়ন বাকরা, সুদর্শন সেন প্রমুখ আলোচনায় অংশগ্ৰহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন শঙ্কর মন্ডল, সুমন মাইতি, রাজু পাত্র, শুভাশীষ দাস, বলরাম মান্না প্রমুখ। উল্লেখ্য, ২০১৯ এ প্রতিষ্ঠিত খেজুরী সিনে সার্কেল খেজুরীতে প্রথম স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসবের আয়োজন করেছিল।

৭৫ পেরিয়ে ৭৬- এ অজয়া অন্নদা বিদ্যামন্দির

Khejuri Live: অজয়া অন্নদা বিদ্যামন্দিরের প্লাটিনাম জুবিলি বর্ষের সমাপ্তি উৎসবের শুভ উদ্বোধন হল। ১৯৪৭ সালের ২৭ শে ফেব্রুয়ারি বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল। ৭৬বছরে পদার্পন করল বিদ্যালয়। বছরভর উৎসবের সমাপ্তি লগ্নে আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠানের সূচনা হয়। শনিবার সকালে বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী, শুভানুধ্যায়ী ও শিক্ষক-শিক্ষিকাগণদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শনিবার সমাপ্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ড. প্রবালকান্তি হাজরা। অনুষ্ঠানের উদ্বোধন করেন চণ্ডীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী সর্বভূতানন্দজী । প্রদীপ প্রজ্জ্বালন করেন অনুষ্ঠান এর উদ্বোধন করেন মহারাজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তি প্রতিষ্ঠা করা হয় এবং প্রতিষ্ঠাতা অন্নদাচরণ সামন্তরও মূর্তি প্রতিষ্ঠা করা হয়। মূর্তির আবরণ উন্মোচন করেন মূর্তির দাতাগন যথাক্রমে প্রাক্তন শিক্ষাকর্মী বটকৃষ্ণ মণ্ডল, শিক্ষক তাপসকুমার দাস, অবসরপ্রাপ্ত সহ প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল , ও প্রধান শিক্ষক জন্মেজয় দিন্ডা।  উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও প্রাক্তন ছাত্র...