Khejuri Live: খেজুরী সাহিত্য সম্মিলনী'র উদ্যোগে পূর্বচড়ার স্বামীজী ভবনে ৭ম বার্ষিক সাধারণ সভা ও দিনভর সাহিত্য বাসর, শারদীয়া সংখ্যা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি সুমন নারায়ন বাকরা। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সম্পাদক ড. বিষ্ণুপদ জানা। সদস্য পার্থসারথী দাশ, ড. প্রবালকান্তি হাজরা,ড. অসীম কুমার মান্না, সুদর্শন সেন,শক্তিপদ মাইতি, ধীরেন্দ্রনাথ প্রধান, নিশিকান্ত ভূঞ্যা প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। জয়দেব মাইতি,মহামায়া গোল, পৃতুপর্না গোল,রনজিৎ দাস , মধুসূদন জানা, দূর্গা দাস ,রবীন্দ্রনাথ দাস অধিকারী , সমরেশ পড়্যা, বৃন্দাবন দাস অধিকারী , ভোলানাথ পাল প্রমুখ ছড়া ও কবিতা পাঠে অংশগ্রহণ করেন। সঙ্গীত পরিবেশন করেন স্বপন মন্ডল।
খেজুরী সাহিত্য সম্মিলনী'র ৭ম বর্ষ শারদীয়া সংখ্যাটির আনুষ্ঠানিক প্রকাশ করেন ড. রামচন্দ্র মন্ডল। সম্পাদক ড. বিষ্ণুপদ জানা জানান, খেজুরী সাহিত্য সম্মিলনী খেজুরীর বিভিন্ন প্রান্তে সারা বছর ধরেই সাহিত্য বাসর, প্রতিযোগিতা, বিশেষ বিশেষ দিবস পালন, দেওয়াল পত্রিকা, পত্রিকা প্রকাশ ইত্যাদির আয়োজন করে থাকে। আগামীদিনেও আমরা ' খেজুরীতে আগত গুণীজন ' , ' খেজুরীর মণীষা ' ইত্যাদি বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ নিয়েছি।
সুন্দর অনুষ্ঠান
ReplyDelete