Skip to main content

রামমোহনের খেজুরী আগমনের ১৯২তম বর্ষ উদযাপিত সাড়ম্বরে



Khejuri Live: ১৯ নভেম্বর : ভারত পথিক রাজা রামমোহন রায়ের খেজুরী আগমনের ১৯২তম বর্ষ ও প্রাচীন খেজুরী বন্দর সংলগ্ন স্থানে রামমোহন মূর্তি প্রতিষ্ঠার ৫ম বার্ষিকী উপলক্ষে খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি'র পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রাচীন খেজুরী বন্দর সংলগ্ন এলাকায় রামমোহন মূর্তির সম্মুখে।রামমোহন ও দ্বারকানাথের মূর্তিতে মাল্য দান ও পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি ড. অসীম কুমার মান্না । স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক ড. রামচন্দ্র মন্ডল। সার্ধ দ্বিশতবর্ষে রামমোহন শীর্যক আলোচনায় অংশগ্ৰহণ করেন ড. লায়েক আলি খান, অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা, রামমোহন গবেষক সুবীর ভট্টাচার্য, রামমোহন রিমেমব্র্যান্স সোসাইটির সম্পাদক প্রসূন গাঙ্গুলি, হুগলীর রাধানগর রামমোহন মেমোরিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন- এর সম্পাদক দেবাশীষ শেঠ , খেজুরীর বিধায়ক শান্তনু প্রামাণিক প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ড. বিষ্ণুপদ জানা। এছাড়াও, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য-সদস্যা, ছাত্র-ছাত্রী, বহু গুণীজন । এঁদের মধ্যে ড. প্রবালকান্তি হাজরা, পার্থসারথী দাশ, বিমান নায়ক, স্বপন মন্ডল , সুমন নারায়ন বাকরা, ড. মিহির প্রধান, সুদর্শন সেন, জয়দেব মাইতি, ধীরেন্দ্রনাথ প্রধান, মহামায়া গোল, দুলাল আড়ি , শিশির দাস প্রমুখদের নাম উল্লেখ করা যায় ।  দ্বিশতবর্ষে রামমোহন রায়ের জন্মভূমি হুগলীর রাধানগর গ্ৰামের জন্মভিটার পবিত্র মাটি আনুষ্ঠানিকভাবে স্বাপন করা হয় খেজুরীর  রামমোহন মূর্তি সংলগ্ন বেদীতে।  মাটি স্থাপনের সময় স্বস্তিবচন পাঠ করেন শ্রীগোপাল মিশ্র। সমবেত ব্রাম্ভসঙ্গীত পরিবেশন  করেন কলকাতার রামমোহন স্মরণ সমিতির সদস্য/ সদস্যাগন। অনুষ্ঠানে রামমোহন শীর্যক চিত্র প্রদর্শনী করেন সংগ্ৰাহক মধুসূদন জানা।


প্রসঙ্গত, রাজা রামমোহন রায় বিলেত যাত্রাকালে কলকাতা থেকে ফোবর্স স্টিমারে চেপে ১৮৩০ খ্রীষ্টাব্দের ১৯ নভেম্বর খেজুরীতে আসেন। ঐদিন রাত্রি  যাপন করে পরদিন ২০ নভেম্বর পালতোলা আলবিয়ন জাহাজে চেপে ইংলন্ডের উদ্দেশ্যে যাত্রা করেন। ঐতিহাসিক এই ঘটনাকে স্মরনীয় করে রাখতে খেজুরী হেরিটেজ সুরক্ষা সমিতি ২০১৭ খ্রীষ্টাব্দের ১৯ নভেম্বর প্রাচীন খেজুরী বন্দর সংলগ্ন স্থানে রাজা রামমোহন রায় ও খেজুরী বন্দর থেকে অপর এক বিলেত যাত্রী দ্বারকানাথ ঠাকুরের পূর্ণাবয়ব মূর্তি দুটি প্রতিষ্ঠা করে।

Comments

Post a Comment

Khejuri Live -এ আপনাকে স্বাগত জানাই। আপনার নজরে আসা খবর, ঘটনা জানতে পারেন আমাদের। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের উৎসাহ দিতে পেজটি লাইক ও পোস্ট শেয়ার করবেন।
খবর জানাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার 7872144541 এ, এছাড়াও করতে পারেন মেল- dasbhishmadev@gmail.com

Popular posts from this blog

বাড়ি থেকে স্নান করতে বেরিয়ে আর ফেরা হল না, পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ

Khejuri Live নিজস্ব সংবাদদাতা, খেজুরী: বাড়ি থেকে স্নান করতে বেরিয়েছিলেন ২৬ বছরের যুবক শিবশঙ্কর মাইতি। কিন্তু আর বাড়ি ফেরা হল না। দীর্ঘ প্রায় একদিনের তল্লাশির পর অবশেষে শুক্রবার সকালে বিদ্যালয়ের পুকুর থেকেই উদ্ধার হল তাঁর নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী এলাকার অজয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজয়া গ্রামের বাসিন্দা রবিন মাইতির ছেলে শিবশঙ্কর মাইতি বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কিছুটা দূরে অবস্থিত অজয়া অন্নদা বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ের পুকুরে স্নান করতে যান। দীর্ঘ সময় কেটে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। তল্লাশির সময় বিদ্যালয়ের পুকুরঘাটে শিবশঙ্করের জুতো, গামছা ও সাবান পড়ে থাকতে দেখা যায়। এরপরই আশঙ্কা করা হয়, তিনি পুকুরের জলে তলিয়ে গিয়েছেন। এলাকার বাসিন্দারা দুপুর থেকেই পুকুরে নেমে খোঁজ শুরু করেন। পাশাপাশি মেশিন বসিয়ে পুকুরের জল কমানোর কাজও শুরু হয়। কিন্তু রাত ৭টা পর্যন্ত কোনও সন্ধান মেলেনি। ঘটনার খবর দেওয়া হলে খেজুরী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে এনডিআরএফের ডুবুরি...

রেজিষ্ট্রেশন ছাড়া চলবে না টোটো, কড়াকড়ি নিয়ম রাজ্য সরকারের।

Khejuri Live: পশ্চিমবঙ্গে রেজিস্ট্রেশন ছাড়া আর চলবে না টোটো — নতুন নীতিতে কড়াকড়ি আনল রাজ্য সরকার রাজ্যের রাস্তায় আর অনিয়ন্ত্রিতভাবে টোটো চলাচল করা যাবে না। পশ্চিমবঙ্গ সরকার এবার টোটোচালকদের জন্য আনছে কঠোর নিয়ম। নতুন নীতিমালা অনুযায়ী, রেজিস্ট্রেশন ছাড়া কোনো টোটো আর চলতে পারবে না। রাজ্যজুড়ে সমস্ত ব্যাটারি চালিত তিন চাকার যানবাহনকে আনতে হবে সরকারের নির্দিষ্ট ডাটাবেসের আওতায়। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ঘোষণা রাজ্য পরিবহন দপ্তরের সূত্রে জানা গিয়েছে, “Temporary Toto Enrolment Number (TTEN)” নামে একটি বিশেষ ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হচ্ছে। এর মাধ্যমে প্রত্যেক টোটোর জন্য একটি ইউনিক নম্বর জারি করা হবে। এই নম্বর ছাড়াই আর কোনো টোটো রাস্তায় নামলে সেটিকে অবৈধ বলে গণ্য করা হবে। ভবিষ্যতে QR কোডযুক্ত নম্বরপ্লেটও লাগানো বাধ্যতামূলক করা হবে। কেন এই সিদ্ধান্ত? বিগত কয়েক বছরে টোটোর সংখ্যা রাজ্যজুড়ে কয়েক লক্ষে পৌঁছেছে। অনেক জায়গায় রুট নির্ধারণ ছাড়াই অনিয়ন্ত্রিতভাবে টোটো চলাচল করছে, যা ট্রাফিক জট, দুর্ঘটনা ও নিরাপত্তা সমস্যার কারণ হয়ে উঠেছে। জানা যায়, “রাজ্যের প্রায় ৪ লক্ষেরও বেশি টো...

মৎস্যজীবী পরিবারের যাদব থেকে ড. যাদব মাঝি হয়ে ওঠার অনুপ্রেরণা আপনাকেও নিঃসন্দেহে উজ্জীবিত করবে।

মৎস্যজীবী পরিবারের যাদব থেকে গবেষক ড. যাদব মাঝি হয়ে ওঠার অনুপ্রেরণা আপনাকেও নিঃসন্দেহে উজ্জীবিত করবে।  Khejuri Live: আর্থিক অভাবে বই ফেলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ছেলেটি আজ গবেষক।  সুদূর কানাডা, আমেরিকায় পড়াশোনা, গবেষনা করে এখন ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটির অন্যতম ধানবাদ আইআইটির প্রফেসর পদে যোগ দিতে চলেছেন তিনি। প্রফেসর পদে যোগ দেওয়ার জন্য নিয়োগ পত্র হাতে পেয়েছেন যাদব মাঝি। রঘুসর্দারবাড় জালপাই ও শৌলার দরিদ্র মৎস্যজীবী মানুষদের কাছে ড. যাদব মাঝির লড়াই গর্ব ও অহংকারের। সালটা ছিল ২০০৮, নয়াপুট সুধীরকুমার হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় ৮৬.২৫ শতাংশ নাম্বার পেয়ে বিদ্যালয়ের সেরা হয় যাদব। মাধ্যমিকের সাফল্য পেলেও আর্থিক অভাব অনটনের কারনে স্কুলছুট হতে হয় যাদব কে। সদ্য বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন বসন্তকুমার ঘোড়াই। বিদ্যালয়ের সেরা ছাত্র একাদশ শ্রেনিতে ভর্তি না হওয়ায় খোঁজ নেন। সহ-শিক্ষক সন্দীপ কুমার জানাকে সাথে নিয়ে মোটর বাইকে যাদবের বাড়ি পৌঁছান তিনি। যাদবের বাড়ি গিয়ে যাদবের বাবা লঙ্কেশ্বর বাবুর মুখে শুনলেন, যাদব মাছ ধরতে গিয়েছে আসতে দেরি হবে। দীর্...