Skip to main content

Posts

কৃতী দুই ছাত্র, খেলাধুলায় খেজুরীর অভিনব মিশন স্কুলের বড় সাফল্য

 Khejuri Live : কেন্দ্রীয় সরকারের খেল ইন্ডিয়া খেল প্রকল্পে পূর্ব মেদিনীপুরের খেজুরীর হেঁড়িয়া মিত্রচক অভিনব মিশন স্কুলের দুই ছাত্র সুযোগ পেল।  পুরো পূর্ব ভারতের মধ্যে অ্যাথলেটিক্সে ২১ তম র‍্যাঙ্ক করে সপ্তম শ্রেণীর সৌমেন পন্ডিত । ফুটবলে ১৭ তম র‍্যাঙ্ক করে সপ্তম শ্রেণীর সুজন পাত্র ।  পূর্ব ভারতের রিজিওনাল সেন্টার - স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI) সল্টলেক স্টেডিয়াম, কলকাতায় শুরু হয়েছে প্রশিক্ষণ পর্ব ।  আগামী দিনে রাজ্য তথা দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে অভিনব মিশন স্কুলের ছাত্ররা। তাদের সাফল্যে খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ এবং পরিবার-পরিজন।